ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা সাবেক দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের চারকর্মী মারধর করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যাডোর সামনে এই ঘটনা ঘটে। এতে ওই দুই শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় মারধরকারীদের বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির মাধ্যমে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
মারধরকারীরা হলো বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের আনোয়ারুল কবির, ইংরেজি বিভাগের তোফায়েল হোসেন, একই বিভাগের আশরাফুল ইসলাম সাকিব ও ফার্সি বিভাগের আহমেদ ফয়সল। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। এরা সবাই বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেলের অনুসারি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, অভিযুক্তদের থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়েল আইন অনুযায়ী অ্যাকাডেমিক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান বলেন, তাদেরকে আমরা ছাত্রলীগ হতে বহিষ্কার করবো।
ইত্তেফাক/নূহু