মৌসুম শেষে বায়ার্নে থাকছেন না হেইঙ্কেস

চলতি মৌসুমই হতে যাচ্ছে কোচ হিসেবে বায়ার্ন মিউনিখে ইয়ুপ হেইঙ্কেসের শেষ বছর। তার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন ক্লাবটির প্রধান নির্বাহী কাল-হেইঞ্চ রুমেনিগে।
 
অক্টোবরে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির স্থানে ২০১৭-১৮ মৌসুমের জন্য বায়ার্নের দায়িত্ব পান ৭২ বছর বয়সী হেইঙ্কেস। ক্লাব সভাপতি উলি হোয়েনেস সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন চতুর্থ মেয়াদে বায়ার্নের কোচের দায়িত্বে আসা হেইঙ্কেসের সাথে চুক্তির মেয়াদ বাড়তে পারে। কিন্তু এর জবাবে হেইঙ্কেস বলেছেন, আগামী মৌসুমের আগেই উপযুক্ত একজন কোচ খুঁজে পেতে বায়ার্নের কোন কষ্টই করতে হবে না। এ সম্পর্কে রুমেনিগে বলেছেন, ইয়ুপ সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটা মেনে নিচ্ছি। হোয়েনেস যা বলেছে সেটা সঠিক নয়, এ ব্যপারে হেইঙ্কেসও আমার কাছে জানতে চেয়েছে।
 
হেইঙ্কেসের অধীনে বায়ার্ন ২০১২-১৩ সালে বুন্দেসলিগা, ডিএফবি-পোকাল ও চ্যাম্পিয়নস লিগের শিরোপাসহ ট্রেবল জয়ের কৃতিত্ব দেখায়।
 
ইত্তেফাক/কেআই