নারায়ণগঞ্জের বক্তাবলী গণহত্যা দিবস আজ

 
আজ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে স্থানীয় রাজাকারদের সহায়তায় ১৩৯ নিরীহ গ্রামবাসীকে হত্যা করা হয়।
 
স্বাধীনতার দীর্ঘ ৩৪ বছর পর ২০০৫ সালের ২৯ নভেম্বর বক্তাবলীর কানাইনগর হাই স্কুল মাঠে শহীদদের স্মৃতি রক্ষায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও তাতে নেই শহীদদের নাম ফলক। অযত্ন অবহেলায় স্মৃতিস্তম্ভটির বেহাল দশা দেখে হতাশ স্থানীয় মুক্তিযোদ্ধাসহ নতুন প্রজন্ম।
 
তবে গত কয়েক বছর যাবৎ স্থানীয় প্রশাসন ও এলাকার কয়েকটি সামাজিক সংগঠন আলোচনা সভাসহ নানা আয়োজনে দিবসটি স্মরণ করছে।
 
এ বছরও দিবসটি পালন করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
 
ইত্তেফাক/এমআর