বেতন নিয়ে সন্তুষ্ট নন কোহলিরা!

আগামী বছর সেপ্টেম্বরে বিসিসিআই এর সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি বৃদ্ধি নিয়ে কালই বোর্ডের সঙ্গে বসবেন কোহলি, ধোনি ও কোচ রবী শাস্ত্রী। সেই বৈঠকে ওঠবে বাড়তি বেতনের দাবি। কারণ বর্তমান বেতন কাঠামোতে কোহলিরা পুরোপুরি সন্তুষ্ট নন।
 
বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানান, খেলোয়াড়রা চায় তাদের বেতন বাড়ানো হোক। দিল্লির বৈঠকে কোহলি বেতন বৃদ্ধির দাবি তুলবেন।
 
তিনটি গ্রেডে ভাগ করে খেলোয়াড়দের বেতন দিয়ে থাকে বিসিসিআই। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়েরা বছরে এক কোটি টাকা পান। ‘বি’ ক্যাটাগরি ৫০ লাখ এবং ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ২৫ লাখ টাকা।
 
ইত্তেফাক/কেআই