কাহারোলে চোলাই মদসহ আটক ৩

 
দিনাজপুরের কাহারোলে চোলাই মদ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- জেলার কাহারোল উপজেলার গড়নুরপুর গ্রামের মৃত শামুয়েল টুডুর ছেলে মাথিয়াজ টুডু ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের মৃত নিশাত আলীর ছেলে মো. আনসার আলী ও দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বগদইড় গ্রামের মোঃ হবিবর রহমানের ছেলে মো. শফিকুল ইসলাম।
 
কাহারোল থানার পুলিশ জানায়, এস,আই এরশাদের নেতৃত্বে, এস,আই মোবারক আলী, এস,আই প্রদীপ কুমার রায়সহ সঙ্গীয় ফোর্স নিয়ে  আসামীদেরকে ৬ লিটার চোলাই মদ সহ আটক করেন। পুলিশ বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেছেন থানায়।
 
ইত্তেফাক/জামান