মঠবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

 
মঠবাড়িয়ায় আব্দুল্লাহ্ চার বছরের ও আয়েশা নামে তিন বছরের দুই শিশু একই পুকুরের পানিতে ডুবে মারা গেছে। আজ বুধবার সকালে উপজেলার বেতমোড় রাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, বুধবার সকালে রাজপাড়া গ্রামের এমাদুল হক ফকিরের চার বছরের ছেলে আবদুল্লাহ এবং প্রতিবেশী একই বাড়ির আলমগীর ফকিরের তিন বছরের শিশু কন্যা আয়েশা খেলাধুলা করার সময় পরিবারের লোকজনের অগোচরে দুইজনেই পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে তাদের পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র সিংহ রায় জানান, শিশু দুইটি স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে