রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। গোদাগাড়ী উপজেলার বসন্তপুর ও সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, উপজেলার বসন্তপুর এলাকায় একটি ট্রাক মনিরুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মনিরুল চাঁপাইনবাবগঞ্জ সদরের পাঠানপাড়া মহল্লার নিয়ামত আলীর ছেলে।
অপরদিকে, উপজেলার সিঅ্যান্ডবি এলাকায় বালু ভর্তি ট্রাকের ধাক্কায় শামিম আক্তার (৩৭) নামে এক যুবক আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ইত্তেফাক/ইউবি