বগুড়ায় মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

 
ঢাকা-বগুড়া-রংপুর জাতীয় মহাসড়কের চারমাথা ও গোদারপাড়াসহ আশপাশের এলাকায় কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। 
 
বুধবার সকাল ৯টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবারও এই অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব রহমান ফারুকী। 
 
সওজ বগুড়া অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনারোধ ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এতে দুর্ঘটনা অনেকটা কমে আসবে। 
 
ইত্তেফাক/আরকেজি