কয়েক দফায় চাল পরিবহনের পর এবার ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তেল নিতে যাচ্ছে ভারত। আশুগঞ্জ নৌবন্দরে অপেক্ষমান এসব তেল বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভৈরব ও আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম বলেন, রবিবার দুপুরে ২২০ মেট্রিক টন তেল নিয়ে এমভি শান্তিপুর নামে একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। ভারতের ইমামী এগ্রোটেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ তেল পরিবহন করছে। আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী ও তেল পরিবহনের দায়িত্বে থাকা মো. আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে ভারতে তেল পরিবহন শুরু হবে।
ইত্তেফাক/আরকেজি