ময়মনসিংহে অস্ত্র তৈরির কারখানা!

 
ময়মনসিংহ শহরের আকুয়া মিলনবাগ এলাকার মাইনুদ্দিনের বাসায় অভিযান চালিয়ে ৪টি পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি, ম্যাগজিন, চাপাতি, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত ২টায় র‌্যাব-১৪-এ অভিযান পরিচালনা করে।  
 
বুধবার দুপুরে র‌্যাব-১৪ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান র‌্যাবের অধিনায়ক শরিফুল ইসলাম। তিনি বলেন, আটককৃত সোহেল (২২)-এর বাড়ি হচ্ছে ফুলবাড়িয়া থানার দামর স্কুল ঘর গ্রামে। তার পিতা মো.  হাবিব।
 
তিনি উল্লেখ করেন, ঐ বাসায় দীর্ঘ দিন ধরে অস্ত্র তৈরি হতো। ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র বিক্রি করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃত সোহেল। 
 
তিনি আরো জানান, সোহেল শহরের চাঞ্চল্যকর সনি হত্যা মামলার অন্যতম আসামি। আটক সোহেলকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর