মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা স্টেশনের অদূরে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রাম সহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট থেকে ঢাকাগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে করে যোগাযোগ বন্ধ হওয়ায় কুলাউড়াসহ আশপাশের স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে।
কুলাউড়া স্টেশনের টিআই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছেন বলে তিনি জানান।
ইত্তেফাক/জামান