দেলোয়ার হোসেন
বগুড়া জেলার নন্দীগ্রামের বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সচিব দেলোয়ার হোসেন আর নেই। তিনি গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। তিনি উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের মৃত সোনাউল্লাহর ছেলে। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। আজ বৃহস্পতিবার বাদ জোহর দমদমা গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।