খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

 
খাগড়াছড়ির দীঘিনালায় শিশু ধর্ষণ মামলার আসামি মো. মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা জজ রত্নেশ্বর ভট্টাচার্য্য এই রায় দেন। 
 
২০০৯ সালের ৮ মার্চ উপজেলার মধ্যবোয়ালখালি গ্রামে মাইনীনদীর পাশে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে একই গ্রামের মো. মোস্তফা। ওই ঘটনায় শিশুটির বাবা মামলাটি করেন। 
 
ইত্তেফাক/আরকেজি