সিম্ফনি মোবাইল ও সিআরআরটির মধ্যে চুক্তি

 
রিসাইক্লিং এবং মোবাইল এ্যাসেম্বল কারখানা করার  জন্য চুক্তিবদ্ধ হলো সিম্ফনি মোবাইল এবং সিআরআরটি (কম্পোনেন্টস আর এন্ড আর টেকনোলজিস কোম্পানি লিমিটেড)।  
 
সম্প্রতি সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ এবং  সিআরআরটি এর ডিরেক্টর, হংজি ঝু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রটিতে স্বাক্ষর করেন। এ সময় সিম্ফনি মোবাইলের অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
এই চুক্তির আওতায় সিম্ফনি মোবাইলের পক্ষে সিআরআরটি নষ্ট বা বাতিল হওয়া হ্যান্ডসেট গুলো রিসাইক্লিং করে পরিবেশ বান্ধব অন্যান্য পণ্য তৈরি করবে যা বিদেশেও রফতানি করা হবে। 
 
ইত্তেফাক/ইউবি