বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত ৯৩ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপক কুমার রায়ের নেতৃত্বে এ চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানকালে বাড়িতে চেয়ারম্যান মনির হাওলাদার উপস্থিত ছিলো না বলে জানান কাজীরহাট থানার ওসি আনিছুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমার রায় জানান, দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিষয়টি নিয়ে অভিযোগ ছিলো। তারই প্রেক্ষিতে জেলেদের জন্য দেওয়া সরকারের বিশেষ খাদ্য সহায়তার চাল চেয়ারম্যানের বাসায় মজুদ করা এ চাল উদ্ধারে থানা পুলিশের সহায়তা অভিযান পরিচালিত হয়। এসময় ৯৩ বস্তা চাল পেয়ে সেগুলো জব্দ করা হয়।
ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যান মনির হাওলাদারকে না পাওয়া জেলেদের বরাদ্দের চাল তার বাসায় কিভাবে গেল তা জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ইত্তেফাক/আরকেজি