ইত্তেফাকের সাংবাদিক কাউছার খোকনের দাদীর মৃত্যু

দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর কাউছার খোকনের দাদী লিয়াকতুন নেছা মারা গেছেন। ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)’র সাবেক দপ্তর সম্পাদকের দাদীর মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। 
 
শুক্রবার সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়ীতে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকা জার্নালিস্ট এসোসিয়েশন(ডিজেএ) সভাপতি জহিরুল আলম পিলু এবং সাধারণ সম্পাদক এম.এ.মজিদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
 
ইত্তেফাক/সাব্বির