প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফরে রবিবার কম্বোডিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী হুনসেনের আমন্ত্রণে এ সফরে ঢাকা ও নমপেনের মধ্যে দ্বিপাক্ষিক ইস্যুতে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফর উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সফরকালে দু’দেশের মধ্যে বেসামরিক বিমান চলাচল চুক্তি, জয়েন্ট ট্রেড কাউন্সিল গঠন, শ্রম ও বৃত্তিমূলক প্রশিক্ষণ খাত সংক্রান্ত সমঝোতা, পর্যটন ক্ষেত্রে সহযোগিতা, যুদ্ধের ইতিহাস, স্মৃতিস্তম্ভ ও স্মৃতিচিহ্ন সংরক্ষণে সহযোগিতা, মৎস্য খাতে সহযোগিতা, বিনিয়োগ প্রসার প্রভৃতি ইস্যুতে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।
কম্বোডিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
ইত্তেফাক/এমআর