শনিবার অ্যাডিলেডে অ্যাশেজের এই মৌসুমের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই টেস্টটি দু’দলের জন্য ঐতিহাসিক ম্যাচ। এই প্রথমবারের মত অ্যাশেজের কোন ম্যাচ দিবা-রাত্রির।
তবে এর আগে ছয়টি দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হয়েছে। তাই দিবা-রাত্রির সপ্তম ম্যাচে অভিষেক হতে যাচ্ছে ১৩৫ বছরের ঐতিহ্যবাহী সিরিজ অ্যাশেজের। দিবা-রাত্রিতে অ্যাশেজের আগে আরও ছয়টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ২০১৫ সালের নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই অ্যাডিলেডেই অস্ট্রেলিয়া খেলেছিলা প্রথম দিবারাত্রি টেস্ট।
এরপর ২০১৬ সালের অক্টোবরে দুবাইতে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, ডিসেম্বরে ব্রিসবেনে অস্ট্রেলিয়া-পাকিস্তান এবং চলতি বছর আগস্টে বার্মিংহামে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ও অক্টোবরে দুবাইতে পাকিস্তান-শ্রীলংকা দিবারাত্রির টেস্ট খেলে।
ইত্তেফাক/কেআই