আগামী বছর অনুষ্ঠেয় রাশিয়া বিশ্বকাপের ড্র-তে গ্রুপ বি-তে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। যেখানে তাদের সঙ্গে কঠিন প্রতিপক্ষ হিসেবে থাকছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। এই গ্রুপের অন্য দুটি দল হল মরক্কো এবং ইসলামিক রিপাবলিক অব ইরান।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ক্রেমলিন প্যালেসে শুরু হওয়া ড্র অনুষ্ঠানে গ্রুপিংয়ে এই দলগুলো বি-গ্রুপে পড়েছে।
ইত্তেফাক/কেআই