গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 
রাজশাহীর গোদাগাড়ীতে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার কাকনহাট বাইপুর এলাকায় অভিযান চালিয়ে এই বিপুর পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃতের নাম মাসুদ রানা (৩২)। তিনি পবা উপজেলার দারুসা গ্রামের আবু বক্করের ছেলে।
 
র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজশাহী র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মাসুদকে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। তার কাছ থেকে একটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে র‌্যাব জানিয়েছে।
 
ইত্তেফাক/জামান