কালিয়ায় ৫৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

 
নড়াইলের কালিয়া উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৫টিতে প্রধান শিক্ষক নেই। এই বিদ্যালয়গুলোতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে কার্যক্রম। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
 
বিদ্যালয়গুলো হলো- বেন্দা, কুলশুর, জুশালা, বাবুপুর, বি ভোমবাগ, ভোমবাগ, সাতরাখালী-চালিতাতলা, ইসলামপুর, তেলিডাঙ্গা, জয়নগর, রামপুর, দু নয়ানপুর, পদুমা, কা লক্ষ্মীপুর, খা পারোখালি, খা মাথাভাঙ্গা, কা শ্রীনগর, পূর্ব কলাবাড়িয়া, ডুটকুরা, ডি এফ রামনগর, পার কেকানিয়া, বল্যাহাটি, মাথাভাঙ্গা, ছোট কালিয়া, দলুয়া, কাঞ্চনপুর, ভোমবাগ পূর্বপাড়া, যাদবপুর পূর্বপাড়া, দক্ষিণ জামরিলডাঙ্গা, বাঐশোনা কমিউনিটি, পাঁচকাহুনিয়া, একতা, নড়াগাতি, পানিপাড়া, চরনায়নপুর, মুলখানা, লোহারগাতী, সরিপপুর, দক্ষিণ নলামারা, পাকুড়িয়া, বিলদুড়িয়া, কু হেদায়েতপুর, রাজাপুর, দেওয়াডাঙ্গা, চাঁদপুর, পারভোমবাগ, পাটেশ্বরী, খড়রিয়া বিপি, দরিন্দ্রচর, চর জামরিলডাঙ্গা, বাঁশগ্রাম কলকালি, আটলিয়া, বাহিরডাঙ্গা, সালামাবাদ ও পঞ্চপল্লী শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
 
বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক না থাকায় এবং অনেক জায়গায় কম সহকারী শিক্ষক দিয়ে কার্যক্রম চালাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে তাদের। পাঠদান ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিশির বিশ্বাস বলেন, যে সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেখানে সহকারী শিক্ষকই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি মন্ত্রণালয়ের হাতে। নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হলে অল্প কিছুদিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে।
 
ইত্তেফাক/জামান