বাগেরহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার খান নুরল ইসলাম (৫৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নুরুল ইসলাম বাগেরহাট শহরের দশানী এলাকার খান আব্দুল হাকিমের ছেলে। তার অকাল মৃত্যুতে বাগেরহাট জেলা ও পৌর আওয়ামী লীগ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
এর আগে শুক্রবার রাত আটটার দিকে ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা দোলা পরিবহণের একটি বাস গোপালগঞ্জ শহরের বেতগ্রামে পৌঁছে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে সাতজন নিহত ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার নুরল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। নুরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার খান নুরল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ বাগেরহাট নিয়ে আসা হয়েছে।
ইত্তেফাক/জামান