চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল গফুর মৃধার ডাঙ্গী গ্রামে গত ৮ নভেম্বর দিবাগত রাত ২টায় সশস্ত্র ডাকাতের গুলিতে নিহত দুই পরিবার ও একই ঘটনায় আহত এক পরিবারকে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
শনিবার বিকেলে ঐ এলাকা সরেজমিনে পরিদর্শন ও নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে নিক্সন চৌধুরী তার ব্যক্তিগত তহবিল হতে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি নগদ ত্রিশ হাজার টাকা ও ঐ এলাকার নিরাপত্তার স্বার্থে নিয়োজিত পুলিশদের বিশ্রামাগার তৈরির জন্য আরও ১০হাজার টাকা স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল কালাম মৃধার হাতে তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, চর ঝাউকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন মৃধা, সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোরাদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার আলী মোল্লা, মো. মোশাররফ হোসেন, মো. শাহাজান মোল্লা প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি