চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. দিদারুল মোস্তাফাকে (৩০) মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত হত্যা করেছে প্রতিপক্ষ। তিনি মনকি পাড়া গ্রামের নজির আহম্মের ছেলে। বাঁশখালী পৌরসভার উত্তর জলদী গ্রামের মনকি পাড়ার নাম পরিবর্তনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। শুক্রবার রাত ১০টার দিকে প্রতিপক্ষের আবদুল মালেক তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করেন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে যায়। রাত ১১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান। বাঁশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, খুনিকে অাটকের জন্য অভিযান চলছে।
ইত্তেফাক/আরকেজি