চৌদ্দগ্রামে সড়ক বেহাল

চৌদ্দগ্রামের ধনুসাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। ফলে মাদ্রাসায় প্রবেশে ছাত্র-ছাত্রীসহ সর্বসাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার ঘোলপাপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে প্রতিষ্ঠিত ‘ধনুসাড়া ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা’ অনেক প্রাচীন। এ মাদ্রাসায় ধনুসাড়া, আমানগন্ডা, সলাকান্দি, বসন্তপুর, নারায়ণপুরসহ আশপাশের কয়েক গ্রামের ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে। কিন্তু দীর্ঘ বছর ধরে পূর্ব থেকে পশ্চিম দিক থেকে মাদ্রাসায় প্রবেশের প্রায় এক কি.মি সড়ক পাকাকরণ করা হয়নি। ইতোপূর্বে বেশ কয়েকবার এমপি, চেয়ারম্যান ও মেম্বাররা নির্বাচনের আগে সড়কটি পাকাকরণের আশ্বাস দিলেও নির্বাচনের পরে তারা ভুলে যান। ফলে বর্ষা মৌসুমে মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়া মাদ্রাসার পশ্চিম পাশে পুকুরের ঘাটও ভেঙে গেছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হারুন বলেন, শিঘ্রই সড়কটি পাকাকরণের জন্য রেলমন্ত্রী মুজিবুল হক ও ইউপি চেয়ারম্যান কাজী জাফরসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

ইত্তেফাক/নূহু