ঘরের মাঠে ম্যাচ। গোল পেয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তা সত্বেও পয়েন্ট খোঁয়াতে হয়েছে বার্সেলোনাকে। শনিবার রাতে ন্যু ক্যাম্প থেকেই ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে সেল্টা ডি ভিগো। ড্র সত্বেও ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে বার্সা। এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। কাতালানদের থেকে অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ পিছিয়ে আছে ৯ পয়েন্টে।
IMG0
ম্যাচে আধিপত্য নিয়েই খেলেছে বার্সেলোনা। ২০ মিনিটে মাঝমাঠে বল নিয়ে দৌড়ে ডি বক্সে ঢুকে পাস দেন ম্যাক্সি গোমেজের দিকে। গোমেজের শট অবিশ্বাস্যভাবে সেভ করেন বার্সার গোলরক্ষক টার স্টেগেন। ফিরতি বল বার্সার জালে জড়ান আসপাস। দেড় মিনিটের ব্যবধানে সমতা ফেরায় বার্সা। ডি-বক্সের বাইরে সুয়ারেজের পাস থেকে বল পেয়ে তাকেই ফিরতি পাস দেন পলিনহো। সুয়ারেজ তা ছেড়ে দিলে বল পান পেছনে থাকা মেসি। সেই বলে নিচু শটে সেল্টার জাল ভেদ করে তিন ম্যাচ পর গোলের দেখা পান আর্টেজন্টাইন সুপারস্টার।
IMG1
খেলার ৬২ মিনিটে জর্দি আলবার পাসে পা ছুঁয়ে দারুণ এক গোল করে বার্সাকে এগিয়ে নেন সুয়ারেজ (২-১)। তবে ৭০ মিনিটেই আবারও আসপাস ঝলক। আবারও ডান প্রান্তে এক দৌড়ে বার্সা রক্ষণকে তছনছ করে পাস দিলে দেন। সেই বল থেকেই ম্যাচে সমতাসূচক গোলটি করেন গোমেজ।
ইত্তেফাক/কেআই