আড়াইহাজারে পল্লী বিদ্যুতের ৮শ নতুন খুঁটি স্থাপন

সম্ভাব্য ঝুঁকি সামাল দিতে যথাযথ উদ্যোগ নিয়ে বেশ প্রশংসিত হলো আড়াইহাজার পল্লী বিদ্যুত্ সমিতি। আড়াইহাজার উপজেলার ২ পৌরসভা ও ১০ ইউনিয়নে বিদ্যুতের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে ২টি জোনাল অফিসের মাধ্যমে। ২টি অফিসের আওতায় থাকা গ্রাহকদের অধিকতর সেবা দিতে ৮ শতাধিক নতুন খুঁটি স্থাপন করা হয়েছে।

আড়াইহাজারের পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, আড়াইহাজার জোনাল অফিসের আওতায় এ যাবত ভাঙা ও নস্ট খুঁটি পরিবর্তন করে ৪৪১টি নতুন এসপিসি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছে। ঝড় তুফানে যাতে সমস্যা সৃষ্টি না হয় তাই এ কাজ এগিয়ে চলছে।

গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম শাহাদত্ হোসেন জানান, গোপালদী অফিসের আওতায় ৪ শতাধিক নতুন খুঁটি স্থাপন করা হয়েছে। আমাদের এই কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে পুরো এলাকায় বিদ্যুতের নতুন খুঁটি স্থাপন করা হবে। এদিকে জালাকান্দী এলাকার লোকজন একটি ভাঙা খুঁটি মেরামতের জন্য ফেসবুকের মাধ্যমে আবেদন করেছেন। বিষয়টি নজরে নিয়েছেন গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম শাহাদত্ হোসেন। তিনি বলেন, খুঁটিটি মেরামতের কাজে হাত দেওয়া হয়েছে।