গুরুদাসপুরে প্রতিবন্ধীদের র‌্যালি

 
প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে নাটোরের গুরুদাসপুরের শহীদ সাত্তার রেকায়েত প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টার দিকে পৌর সদরের প্রতিবন্ধী স্কুল থেকে র‌্যালি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্কুলের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
র‌্যালিতে অংশ নেন প্রতিবন্ধী স্কুলের ২২ শিক্ষক ও ৫শ' প্রতিবন্ধী শিক্ষার্থী। এতে সভাপতিত্ব করেন, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম নজরুল ইসলাম। আলোচনায় বক্তব্য রাখেন, স্কুলের পরিচালক উপাধ্যক্ষ আবু সাঈদ, শিক্ষক জহুরুল ইসলাম, চুমকি প্রমুখ।
 
প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম নজরুল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরও লেখা-পড়া খেলা-ধুলার অধিকার আছে। তাদেরকেও শিক্ষিত করে গড়ে তোলা সম্ভব। সেই লক্ষেই তিনি এই প্রতিবন্ধী স্কুলটি প্রতিষ্ঠা করেছেন।
 
ইত্তেফাক/জামান