দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে হাকিমপুর সার্কেলের এএসপি খায়রুল আলম ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলম ও এসআই আল আমিন গতকাল ২ ডিসেম্বর শনিবার যশোর জেলার কেশবপুর থেকে ঘোড়াঘাট থানা থেকে অপহরণ হয়ে যাওয়া দুই অপহৃতাকে উদ্ধার করেছে।
গতকাল রবিবার উদ্ধার হওয়া দুই অপহৃতার জবানবন্দি ঘোড়াঘাট থানায় নেয়া হয়েছে। হাকিমপুর সার্কেলের এএসপি খায়রুল আলম মামলার তদন্ত সাপেক্ষে অপহৃতার ছবি ও জবাবন্দি প্রকাশে অসম্মতি জানিয়েছে। অপহরণ হওয়া দুইজন অপ্রাপ্ত বয়স্ক। উদ্ধার হওয়া অপহৃতাদের তাদের পিতার জিম্মায় দেয়া হয়েছে।
এরমধ্যে উপজেলার কশিগাড়ী গ্রামের বাদী অপহৃতার পিতা নজরুল ইসলাম। যার মামলা নং- ১ তারিখ- ০১/১১/১৭ইং। মামলাটি অপহরণ, ধর্ষন ও গুম। অপর মামলার বাদী উপজেলার খাইরুল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মিনারাম।
এ মামলা নং- ১০, তারিখ- ১০/০৭/১৭ইং। এটি একটি অপহরণ মামলা। থানার অফিসার ইনচার্জ জানান, আসামী গ্রেফতারের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, অপহৃতারা অপহরণ নয়, স্বেচ্ছায় গৃহত্যাগ করেছেন।
ইত্তেফাক/আনিসুর