রাজশাহীর গোদাগাড়ী উপজলোর মোহনপুর ইউনিয়নে দিগরাম ঘুন্টি এলাকায় গরু ভর্তি নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম (৬৫) হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা বটতলার ফুলবাগান গ্রামরে মৃত কালুর ছেলে।
এ সময় আরো ৭-৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন- একই এলাকার রাজারামপুর গ্রামরে মৃত আলফাজরে ছেলে আবুল কাশমে (৪২), গিয়াসউদ্দীনরে ছেলে কামরান আলী (৬০), আফতাবউদ্দীনরে ছেলে বাবু, উপজলোর মোহনপুর ইউনয়িনরে মিনারুলের ছেলে নবী, একরামুলের ছেলে রাজু ছাড়াও আরো কয়েকজন। সড়ক দুর্ঘটনার বিষয়টি গোদাগাড়ী মডেল থানার ওসি হিফজুল আলম মুন্সি নিশ্চিত করেছেন।
এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনগতভাবে লাশ বুঝিয়ে দেয়া হবে বলে জানান এসআই জুলফিকার।
ইত্তেফাক/কেকে