আলজেরিয়ায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে গতকাল প্রেসিডেন্টের অফিস জানিয়েছে। মঙ্গলবার আব্দেলসালাহ বেনসালাহকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয় পার্লামেন্ট। কিন্তু তার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে। ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টকে নির্বাচনের আয়োজন করার কথা। নিয়োগ পাওয়ার পর বেনসালাহ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছিলেন। -আল জাজিরা