লোহাগাড়ায় অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাক জব্দ

 
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অতিরিক্ত কাঠ বোঝাই একটি ট্রাক জব্দ করছে উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম। উপজেলার বড়হাতিয়া এলাকা থেকে উক্ত কাঠ বোঝাই ট্রাকটি জব্দ করা হয়। এ অভিযোগে  রবিবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম জানান, নির্দিষ্ট বোঝাইয়ের অধিক পরিমান কাঠ বোঝাই ও পরিবহনের দায়ে এ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সড়কে অধিক বোঝাই পরিবহন ও সরকারি পাহাড়-জায়গা থেকে গাছ নিধনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
 

ইত্তেফাক/এএম।