ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী মরিচ বাজার মোড়ে এক সড়ক দুর্ঘটনায় জাহিদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তার বাড়ি মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সমসকান্দী গ্রামে। আজ সোমবার দুপুর দুইটার দিকে মধুখালী উপজেলায় এ ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে পুলিশের এসআই টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহিদা বেগম তার স্বামী হাসেম সেখ এবং ছেলে জাহিদুলকে নিয়ে ভ্যানে মধুখালী বাজারের দিকে আসছিলেন। এমন সময় মাগুরা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল বাস ভ্যানটিকে ধাক্কা দিলে জাহিদা বেগম ঘটনাস্থলেই মারা যান। ভ্যান চালক হামেদ আহত হন।
স্থানীয় জনতা আহত হামেদকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা করেছেন। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। একটি মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে