গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নছিমন উল্টে আসলাম মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গিমাডাঙ্গা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আসলাম মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের মোসলেম মোল্লার ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম জানান, আসলাম মোল্লা কুশলী থেকে নসিমনে করে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। দ্রুতগতিতে চলতে থাকা নসিমনটি গিমাডাঙ্গা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আসলাম।
ওই কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। নসিমন চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/কেকে