ডেপুটি স্পিকার অ্যাড, ফজলে রাব্বী মিয়া বলেছেন, দেশের যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। প্রতিহত করতে হবে বিএনপি-জামায়াতের অশুভ চক্রান্ত।
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ধনারুহায় শহীদ ৫জন মুক্তিযোদ্ধার স্মরণে স্মৃতি চারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি’র উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা দেশে নৈরাজ্য সৃষ্টি না করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক জেলা ডেপুটি কমান্ডার এবং যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব সামছুল আলম, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার মাসরুকুর রহমান খালেদ, সাবেক জেলা কমান্ডার মাহমুদুল হক শাহজাদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এএইচএম গোলাম শহীদ রঞ্জু, সাঘাটা থানা ওসি মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, এনামুল হক, নাজিম উদ্দিন, আব্দুল জলিল তোতা, আবু বক্কর সিদ্দিক, জাবেদ আলী, রেলশ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, আওয়ামী লীগ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাবিজার রহমান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি