রামগতিতে সোমবার সন্ধ্যায় মো. নুরুল ইসলাম নামে এক ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়।
উপজেলার চরআলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামে নুরুল ইসলামের এমবিএস ব্রিকস নামের একটি ইটভাটা রয়েছে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইত্তেফাক/আরকেজি