গত ৩ ডিসেম্বর রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেটে অনুষ্ঠিত হয়ে গেল ২ দিনব্যাপী মাইক্রোসফট রোড শো। অরিজিনাল সফটওয়্যার ব্যাবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ রোড শোতে দর্শনার্থীদের জন্য আইটি সচেতনতাসহ বিভিন্ন ধরনের গেমিং-এর ব্যবস্থা রাখা হয়।
রোড শোর উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর মহাব্যবস্থাপক জনাব মুজাহিদ আল বেরুনী সুজন, সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মাদ মিরসাদ হোসেনসহ মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেট এর কম্পিউটার শীর্ষ ব্যবসায়ীবৃন্দ।
ইত্তেফাক/নূহু