সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পেস আক্রমণে শক্তি বাড়াতে টিম সাউদিকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। আগামী ৯ ডিসেম্বর হ্যামিল্টনের সিডন পার্কে শুরু হবে এই ম্যাচ। সম্প্রতি প্রথম সন্তানের বাবা হওয়ায় সাউদির পরিবর্তে সিরিজের প্রথম ম্যাচে জর্জ ওয়ার্কারকে দলে নেওয়া হয়েছিল। যদিও সেই ম্যাচে ইনিংস ও ৬৭ রানের বড় ব্যবধানে জিতেছে কিউইরা।
সাউদির অন্তর্ভুক্তি চাড়া ১৩ সদস্যের দলে আর কোনো পরিবর্তন আসেনি। ইনজুরির কারণে দলের বাইরেই আছেন বিজে ওয়াটলিং।
নিউজিল্যান্ড দল : ক্যান উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, টম ব্লান্ডেল (উইকেটররক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলাস, জিত রাভাল, মিচেল সাঁটনার, টিম সাউদি, রস টেলর ও নেইল ওয়াগনার।
ইত্তেফাক/কেআই