সুন্দরগঞ্জে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 
উপজেলায় দলিত জনগোষ্ঠী ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
 
মঙ্গলবার বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী সুন্দরগঞ্জ শাখার আয়োজনে নাগরিক উদ্যোগের সহযোগিতায় বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন করে।
 
এ সময় বক্তব্য রাখেন- মাদুস-উল ইসলাম চঞ্চল, বাবু বীরেন সরকার মিন্টু, দীপক কুমার সরকার বাবলু, কৃষ্ণ চন্দ্র সরকার, জয়ন্ত সরকার, নাসরিন সুলতানা, উজ্জল হরিজন, দয়াল হরিজন প্রমুখ। বক্তারা জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে আইন কমিশন সুপারিশকৃত প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইনসহ ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানান।
 

ইত্তেফাক/এএম।