রামেক হাসপাতালে অসুস্থ রোহিঙ্গা ভর্তি

 
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অসুস্থ অবস্থায় রোহিঙ্গা নারীকে (৫৫) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাকে ভর্তি করে চাঁপাইনবাবগঞ্জ সদরের কিছু স্থানীয় লোকজন।
 
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদরে মঙ্গলবার দুপুরে এক নারীকে চলাফেরা করতে দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুপুর আড়াইটার দিকে তাকে রামেক হাসপাতলে ভর্তি করে। তিনি কোন কথা বলতে পারছে না। তাকে বর্তমানে রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডের ১২নং বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, ওই নারী রোহিঙ্গা চট্টগ্রামের শরণার্থী ক্যাম্প থেকে বের হয়ে কোন ভাবে ট্রেনে চড়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে চলে আসেন। ঠিক মতো খাওয়া দাওয়ার অভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। 
 
ইত্তেফাক/আরকেজি