‘বিইউপিতে ডে-কেয়ার সেন্টার একটি সময়োপযোগী উদ্যোগ’

 
সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেছেন, চাকরিজীবী বাবা-মার অনুপস্থিতিতে শিশুদের লালন পালনের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এ ডে-কেয়ার সেন্টার একটি সময়োপযোগী উদ্যোগ।
 
আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিইউপি ডে-কেয়ার সেন্টার বাবা-মার অনুপস্থিতিতে শিশুদের লালন পালনের বিষয়টি তাদের কর্মক্ষেত্রে আর ব্যাঘাত সৃষ্টি করবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
 
পরবর্তীতে সেনাপ্রধান বিইউপিতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং চলমান উন্নয়ন কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
 
আজ মঙ্গলবার রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
 
সেনাপ্রধান সেখানে পৌঁছলে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. সালাহ্ উদ্দিন মিয়াজী তাকে অভ্যর্থনা জানান।
 
ইত্তেফাক/কেকে