ধুনটে গাছ চাপায় কৃষকের মৃত্যু

 
ধুনটে গাছ চাপায় রুস্তম আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর ভানুডাঙ্গা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। 
 
নিহতের ভাতিজা আরিফুল ইসলাম জানান, তার চাচা রুস্তম আলী সকালে কয়েকজন শ্রমিক নিয়ে গাছ কাটছিলেন। এমন সময় রুস্তম মগডালে বাঁধা রশিতে টান দিলে গাছটি পড়ে যায়। তিনি ওই গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। 
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে রুস্তম আলীর মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/এমএ