ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বাতিল ও তৃতীয় শিফটের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ বলেন, ‘মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের কিছু ত্রুটির কারণে দ্বিতীয় শিফটের পরীক্ষা বাতিল এবং তৃতীয় শিফটের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ তারিখে (শুক্রবার) ভর্তি পরীক্ষা নেওয়া হবে।’
ভিসি ড. রাশিদ আসকারী বলেন, ‘একটি অনাকাঙ্খিত ঘটনার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।'
ইত্তেফাক/আরকেজি