নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি ফি কমাল কর্তৃপক্ষ। এরপর মঙ্গলবার থেকে পুনরায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ভর্তি ফি কমানসহ ৮দফা দাবি আদায়ের জন্য ক্লাস বর্জন, ক্যাম্পাসে বিক্ষোভ এবং ভর্তিস্থল হাজী ইদ্রিস অডিটোরিয়ামের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ওইদিন রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সমঝোতার পর মঙ্গলবার থেকে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ভর্তি ফি কমানোর সত্যতা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক।
ইত্তেফাক/আরকেজি