জার্মানভিত্তিক আন্তর্জাতিক মিডিয়া প্রতিষ্ঠান ডয়েচে ভেলের উদ্যোগে ফাউন্ডারস ভ্যালী প্রতিযোগিতায় শীর্ষ দশে রয়েছে বাংলাদেশের অনলাইন ও ক্লিনিক্যাল বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা বিষয়ক প্রতিষ্ঠান ‘আমারচেম্বার।
ফাউন্ডারস ভ্যালী প্রতিযোগীতায় এশিয়ার দেশগুলো থেকে উদ্যোক্তা, প্রতিষ্ঠানের কাছ থেকে সৃজনশীল কাজ, আইডিয়া নিয়ে ২৪টি দেশ অংশগ্রহণ করেছে। এর মধ্যে শীর্ষ দশ নির্ধারণ করলেও বিজয়ী নির্ধারিত করতে পারবে দর্শকেরাও। একটি প্রজেক্ট বিচারকদের মতামতে এবং একটি প্রজেক্ট দর্শকের ভোটে নির্বাচিত হবে।
আমারচেম্বারকে বিজয়ী করতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারবেন দর্শকরা।প্রতিযোগিতায় আমারচেম্বারকে জিততে সাহায্য করতে ভিজিট করুন এই ঠিকানায়। দর্শকদের ভিউ, লাইক, কমেন্ট ও শেয়ার গণনা হবে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর বিকেল ৫ টা পর্যন্ত।
২০১৬ সালের ২১ নভেম্বর আমারচেম্বারের উদ্বোধন করা হয়। আমারচেম্বারে সপ্তাহের ৭ দিন বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবার সুযোগ রয়েছে। প্রতিদিন অনলাইনে এবং সরাসরি বিশেষজ্ঞগণ সন্ধ্যা ৭-৯টা পর্যন্ত রোগীদের সেবা দিয়ে থাকেন নির্দিষ্ট ফি’তে। এছাড়া অতি শিঘ্রই ২৪ ঘণ্টা এমবিবিএস চিকিৎসক দ্বারা অনলাইন ও ক্লিনিক্যাল সেবা দিবে ‘আমারচেম্বার’। এছাড়া শিগগিরই আসছে আমারচেম্বারের নতুন অ্যাপ। এখন ইমো, স্বাইপি, ফেসবুক, ফোনে ২৪ ঘণ্টা স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়। মাসের কোন কোন দিন বিখ্যাত ডাক্তাররা সরাসরি ও অনলাইনে আমারচেম্বারে স্বাস্থ্যসেবায় যুক্ত হবেন।
ইত্তেফাক/রেজা