কাজের সন্ধানে ভারতে গিয়ে ৭ মাস জেল খাটার পর সোমবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে বাংলাদেশি ১২ পুরুষ এবং একজন নারী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করেছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলা শহরে।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ জানান, ভালো কাজের আশায় তারা অবৈধ ভাবে সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতে যায়। সেদেশের ব্যাঙ্গালোরে একটি মাংশের দোকানে কাজ করত তারা। সেখান থেকে তাদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।
৭ মাস জেল খাটার পর দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে ট্রাভেল পারমিটে দেশে ফেরত আনা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি