অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচন ১৮ মে

অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনের জন্য আগামী ১৮ মে দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচনের এই তারিখ ঘোষণা করেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। 

টানা তৃতীয় মেয়াদে অস্ট্রেলিয়ার শাসনভার গ্রহণে লড়াই করবে ককনজারভেটিভ পার্টি। ভোটের মাধ্যমে নির্ধারিত হবে কনজারভেটিভি পার্টিই ক্ষমতায় ধারাবাহিকতা রক্ষা করবে নাকি; তাদের জায়গা দখল করবে বিল শর্টেনের নেতৃত্বাধীন লেবার পার্টি। 

দেশটির আইনসভার নিম্নকক্ষের ১৫১ আসনের সবকটিতেই এ দিন ভোটগ্রহণ হবে। এছাড়া উচ্চকক্ষ সিনেটের অর্ধেক অর্থাৎ ৭৬টি আসনের নির্বাচনও একসময়ে অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন : রাজধানীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক উন্নয়নের মতো বিষয়গুলো এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মূল ইস্যু হতে পারে। সংবাদ সম্মেলনে প্রধামন্ত্রী স্কট মরিসন বলেন, নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে কি ধরনের অর্থনীতির মধ্যে অস্ট্রেলিয়ার জনগণ বসবাস করবে। শুধু আগামী তিন বছর নয়, আগামী দশকের অর্থনীতির গতি প্রকৃতি এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে। 

ইত্তেফাক/কেআই