ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় ভিসির অফিস কক্ষে এ ফল প্রকাশ করা হয়।
‘ডি’ ইউনিটের সমন্বয়কারী প্রফেসর ড. মো. শামসুল আলম এবং ওই ইউনিটের সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা।
প্রকাশিত ফল অনুযায়ী, ‘ডি’ ইউনিটে ২৫০ আসনের বিপরীতে আবেদনকারী ১৬,৭০২জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১২,৪৬১জন। এতে উপস্থিতির শতকরা ৪৫ ভাগ ভর্তিচ্ছু কৃতকার্য হয়েছে।
ইত্তেফাক/এমআর