ডোমার হানাদার মুক্ত দিবস পালিত

 
বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীর ডোমার উপজেলায় ৪৬ তম হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
 
সকাল ১০টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমপ্লেক্স চত্বরেই গিয়ে শেষ হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন করে অতিথিবৃন্দ। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, পৌর মেয়র আলহাজ্ব মনছুল ইসলাম দানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, থানার অফিসারস ইনচার্জ মো. মোকছেদ আলী ব্যাপারী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, সহকারী কমান্ডার ইলিয়াছ হোসেন, শমছের আলী, প্যানেল মেয়র এনায়েদ হোসেন নয়ন, পৌর আওয়ামী লীগের সম্পাদক মো. ময়নুল হক মনু, মুক্ত দিবস উৎযাপন কমিটির আহ্বায়ক মাহমুদ মিনহাজ সাদাদ সুপ্ত, প্রেসক্লাব সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান আসাদুজ্জান চয়ন, আল-আমীন রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে অতিথিবৃন্দ।
 
ইত্তেফাক/জামান