‘শিগগিরই গুরুত্বপূর্ণ বিবৃতি’ দিবে সুদানের সেনাবাহিনী

সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকে ‘শিগগিরই একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেয়া হবে’। রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে একথা বলা হয়েছে।

 

দেশটির প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী খার্তুমে সেনাসদরদপ্তরের বাইরে বিক্ষোভের প্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে একথা জানানো হয়।

আরো পড়ুন : রাজধানীসহ চার জেলায় বন্দুকযুদ্ধে নিহত ৪

ছয় দিন ধরে এই বিক্ষোভ চলছে। রবিবার খারতৌমে বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে কাঁদানে গ্যাস ও উন্মুক্তভাবে গুলি ছুড়লে তাদের পিছু হটতে বাধ্য করে সেনারা। বিক্ষোভকারীরা পরবর্তীতে নৌবাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নেয়।

 

ইত্তেফাক/ইউবি